Dhaka ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে “জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শহরের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটি, সিরাজগঞ্জের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন। তিনি স্বাগত বক্তব্যও দেন।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফসানা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম রাজিব আলী। সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির।

মেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, জেলা মৎস্য অফিস, প্রাণিসম্পদ অফিস, বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজসহ নানা প্রতিষ্ঠান পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্যসেবা বিষয়ক স্টল স্থাপন করে।

আয়োজকরা জানান, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ১২:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬