Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২৬২ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর :
রংপুরে হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় পারভেজ রহমান পলাশ (২৬) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসংশ্লিষ্ট এক ঘটনায় এএসআই পিয়ারুল ইসলাম ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে এবং অভিযুক্ত পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত বলে রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি পৃথক ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহমুদুল করিম (লিটন) জানান, সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Update Time : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬