Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৩১ Time View

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধানগড়া বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউর রহমান। তিনি অভিযোগ করেন, একটি ফিলিং স্টেশনে ইটবোঝাই একটি ট্রাকে তেল নেওয়াকে কেন্দ্র করে পূর্বের বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলাম তেল সরবরাহ বন্ধ করে দেন। এ ঘটনাকে ঘিরে পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির পরিস্থিতির উদ্ভব হয়।

তিনি আরও দাবি করেন, পরবর্তীতে তাকে পরিকল্পনাকারী হিসেবে দেখিয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মামলার মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জিয়াউর রহমান বলেন, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। তিনি এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এদিকে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ

Update Time : ১০:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬