
সোহেল রানা, এনায়েতপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে ধুলিয়াবাড়ী হাজী আঃ কদ্দুস জুনিয়র হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি হাজী আব্দুল কদ্দুস সরকার এবং সঞ্চালনা করেন শিক্ষক হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম রেজা।
অনুষ্ঠানে বিদায়ী ২৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাসুদ রানা, ধুলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন মীর, আয়োজক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সজিব হোসেন, এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডা. মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মুক্তার হাসান, সমাজসেবক বাবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Reporter Name 





















