
পি. কে. রায়, বিশেষ প্রতিনিধি :
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সরকারি খাস পুকুর ইজারায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আগ্রহী অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উন্মুক্তভাবে ডাক গ্রহণ করা হয়।
ডাক কার্যক্রম পরিচালনা করেন চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ আফরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা এবং চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) আহসান হাবিব। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আগ্রহী ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, রাজস্ব আয় বৃদ্ধি এবং ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই নিয়মিতভাবে এ ধরনের উন্মুক্ত ডাক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সরকারি সম্পদ ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়ায় এবং অনিয়মের সুযোগ কমিয়ে আনে, যা প্রশাসনের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Reporter Name 









