Dhaka ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কাজিপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২৫৩ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের তেকানিতে মুক্তিযোদ্ধাকে শারীরিক হেনস্থা ঘটনায় দায়েরকৃত মিথ্যা মামলা দাবি করে দ্রুত তা প্রত্যাহার করতে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা‌ ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তেকানি ইউনিয়নের পানাগাড়ি বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের দায়েরকৃত মামলার আসামি সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা ওলামা দলের সাবেক সহ-সভাপতি, এবং কান্তনগর গ্ৰামের বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, বাজারে একটি চা স্টলের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পারি আমিনুল ইসলাম আমীর মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে আমার নেত্রীকে নিয়ে বিভিন্ন ভাষা প্রয়োগ করছে, পাশাপাশি আমার ছেলেও এসে বলে, আমার নেত্রী নাকি ভারতে নস্টামি করছে, এ সব কথা বলা হচ্ছে, আমি সহ্য করতে না পেরে তাকে ধাওয়া করি, সে পালিয়ে যায়, ভ্যান না কার সাথে ধাক্কা লেগে মাথায় না কোথায় ব্যথা পেয়েছে আমি জানি না, পরবর্তীতে আমার নামে মামলা করে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। অন্যতম আয়োজক তেকানি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, আইনুল হক মাস্টার ঘটনা উল্লেখ করে বলেন, ঐ বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের বিরুদ্ধে আমাদের অজান্তে মামলা দায়ের করে, গত ৫ এপ্রিল মিমাংসার তারিখ ছিলো, তারা কেউ উপস্থিত ছিলেন না। এই মিথ্যা মামলা যেনো অতি তাড়াতাড়ি তুলে নেয়, এবং পুলিশ যেনো আসামীদের হয়রানি না করে।

উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনের বক্তব্য অনুযায়ী চরাঞ্চলের ৬ টি ইউনিয়নের বিএনপি দলীয় নেতাকর্মীরা মিথ্যা মামলার প্রতিবাদে উপস্থিত হয়েছেন। নিশ্চিতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আঃ রশিদ ভিলুসহ উপস্থিত জনসাধারণ মিথ্যা মামলা প্রত্যাহারের পক্ষে শ্লোগান দেন।

এই সময় মানববন্ধনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ জন ও দলীয় নেতাকর্মীরা এটাকে নিষিদ্ধ ঘোষিত আগামী লীগের প্রেতাত্মাদের কারসাজি বলে উল্লেখ করেন।তেকানি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি

আলহাজ্ব খোশমাহমুদ সরকার মামলা প্রত্যাহারে প্রশাসন ও দলীয় উঁচু পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে আনুমানিক ৫ ফেব্রুয়ারি উপজেলার চরাঞ্চলের তেকানি ইউনিয়নের পানাগাড়ী বাজারে একটি চায়ের দোকানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম আমিরকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির দায়ে জেলা ওলামা দলের নেতা জহুরুল ইসলামের নেতৃত্বে লাঞ্ছিত করা হয়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষে মামলা দায়ের করা হলে আদালত গ্ৰেফতারি পরোয়ানা জারি করে। মামলাটি বিচারাধীন রয়েছে। দায়েরকৃত মামলাকে মিথ্যা দাবি করে দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাজিপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Update Time : ১১:২৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬