Dhaka ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, ভারতীয় নাগরিক আটক উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১১৯ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে উত্তেজিত এলাকাবাসী সীমান্তের ওপার থেকে ভারতীয় কৃষক সহদেব বর্মণ (৪০)-কে দুটি গরুসহ বাংলাদেশে নিয়ে আসে। এতে পুরো সীমান্তজুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

আহত মিজান পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি সকালে শূন্যরেখার কাছাকাছি নিজের ভুট্টাখেতে কাজ করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান কাঁধে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষোভে পাশের এলাকায় কৃষিকাজ করা ভারতীয় নাগরিক সহদেব বর্মণকে ধরে বাংলাদেশে নিয়ে আসে। তিনি বর্তমানে বিজিবির ধবলসুতি ক্যাম্পের হেফাজতে রয়েছেন।
এদিকে ঘটনার পর সীমান্তের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিএসএফ সদস্যদের সশস্ত্র অবস্থান লক্ষ্য করা গেছে। এতে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে; অনেক পরিবার নিরাপদ স্থানে সরে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিষয়টি সমাধানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি ৬১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মেজর আব্দুর রাজ্জাক বলেন, “পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।
স্থানীয়দের মতে, সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ ও দ্বিপক্ষীয় সমন্বয় জোরদার করা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, ভারতীয় নাগরিক আটক উত্তেজনা

Update Time : ০২:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬