Dhaka ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সালথাবাসীকে  ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আছাদ মাতুব্বর

  • Reporter Name
  • Update Time : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৪১ Time View

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বিএনপির প্রবীণ নেতা মোঃ আছাদ মাতুব্বর। পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে অর্জিত তাকওয়া মানুষের জীবনকে করে আরও আলোকিত। এই মহিমান্বিত দিনটি মানুষের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয় এটি সামষ্টিক। ধনী-গরিব, শহর-গ্রাম নির্বিশেষে সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে এই উৎসবের উচ্ছ্বাস। নাড়ির টানে মানুষ শহর ছেড়ে গ্রামে ফিরে আসে আপনজনদের কাছে, সৃষ্টি হয় হৃদ্যতাপূর্ণ মিলনমেলা। আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে গড়ে ওঠে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন।

আছাদ মাতুব্বর বলেন, ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের চেতনা জাগ্রত করে। এই উৎসবের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, মানবিকতা ও সহানুভূতির মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে শহর, দেশ থেকে প্রবাসে বিশ্বের প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক শান্তি ও কল্যাণ। তিনি দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সালথাবাসীকে  ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আছাদ মাতুব্বর

Update Time : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬