Dhaka ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

র‌্যাবের অভিযানে ২৬৪ বোতল মাদকসহ  গ্রেফতার ১

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৬৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি:

র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে  গত (১৮ মার্চ) সন্ধা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের এলাকার নিমাইদীঘি রেলগেটের পাশে অভিযান চালানো হয়। এসময় এক ব্যক্তিকে তল্লাশি করে ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিল উদ্ধার এবং  মো. সোহেল আল জাহান (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

 আটক কৃত ব্যক্তি বরগুনা জেলার সদর উপজেলার কুমড়াখালি গ্রামের বাসিন্দা। অভিযানের সময় মাদক বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা পরিবহনের মাধ্যমে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় বগুড়া জেলার আদমদীঘি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১২ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

র‌্যাবের অভিযানে ২৬৪ বোতল মাদকসহ  গ্রেফতার ১

Update Time : ০৭:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬