Dhaka ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নলকা ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাজহারুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৩৭ Time View

নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাজহারুল ইসলাম (জুয়েল)। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের জন্য সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে আসে। আসুন, আমরা সবাই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করি। নলকা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে শান্তি, সুখ ও সমৃদ্ধি বিরাজ করুক এই কামনা করি।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে নলকা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। মাজহারুল ইসলাম (জুয়েল) দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। তিনি ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। মাজহারুল ইসলাম (জুয়েল) নলকা ইউনিয়নের আলমচাঁদপুর গ্রামের আব্দুস সোবাহান মাস্টারের ছেলে।

স্থানীয়দের মতে, একজন সৎ, নিষ্ঠাবান ও জনগণমুখী ব্যক্তি হিসেবে তিনি ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বলেন, আমি সবসময় নলকা ইউনিয়নবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নলকা ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাজহারুল ইসলাম

Update Time : ০১:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬