Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৩২ Time View

কাজিপুর প্রতিনিধি:
“নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে র‍্যালি, প্রতিবাদ সভা ও আলোচনা সভার আয়োজন করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখা।

রোববার (১৫ মার্চ) বিকেলে কাজিপুর উপজেলা চত্বরে ক্যাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব কাজিপুর উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম।

ক্যাব কাজিপুর উপজেলা শাখার সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম ও কাজিপুর থানার প্রতিনিধি পরিদর্শক রাফায়েল। এ সময় আরও বক্তব্য রাখেন স্যানিটারি ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম রন্টু, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কাজিপুর শাখার সভাপতি মো. হারুনর রশীদ, সাধারণ সম্পাদক মামুন হোসেন হিটলারসহ বিভিন্ন বাজার কমিটি, ব্যবসায়ী সংগঠন, হোটেল-রেস্তোরাঁ প্রতিনিধি, বেকারি মালিক, হাটবাজার ইজারাদার ও সিএনজি মালিক সমিতির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতা, বাজার কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও ক্যাব কাজিপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সহ-সভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য হযরত আলী, মোস্তফা কামাল, গোলাম কিবরিয়া খান, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন তালুকদার, আব্দুল মজিদ, সম্রাটসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলতে হবে এবং এ আইনের অপব্যবহার থেকেও সতর্ক থাকতে হবে। অনেক মানুষ এখনও ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন নয়—তাই জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে এবং ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে জানার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে। এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবহন ভাড়া বৃদ্ধি রোধে নজরদারি বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা

Update Time : ০৩:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬