Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সড়ক দখল করে বসেছে সিরাজগঞ্জের শালুয়াভিটা হাট, সড়কে দীর্ঘ যানজট।

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৪৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা ব্রিজ সংলগ্ন এলাকায় নির্ধারিত স্থানের বাইরে সড়কের পাশেই বসানো হচ্ছে শালুয়াভিটা হাট। এতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে নিয়মিত যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, হাটটি মূলত নির্ধারিত জায়গায় বসার কথা থাকলেও বাস্তবে ব্রিজের পরেই সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে হাট বসানো হচ্ছে। এলাকাবাসীর দাবি, যেখানে হাট বসছে সেটি সরকার নির্ধারিত হাটের স্থান নয় এবং জায়গাটি এখনো সড়ক ও জনপদ বিভাগের অধীন।

জানা যায়, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই হাট বসে। হাটের দিনগুলোতে সড়কের একটি বড় অংশ দোকানপাট ও ক্রেতাদের ভিড়ে দখল হয়ে যায়। ফলে সিরাজগঞ্জ থেকে কাজিপুরমুখী বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, হাটের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। হাটের দোকান ও ক্রেতাদের ভিড়ে সড়কের পাশ দিয়ে যান চলাচল কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় সিএনজি চালক রফিক বলেন, রাস্তার একদম পাশেই হাট বসানো হয়েছে। এতে প্রায়ই যানজট লেগে থাকে। অনেক সময় দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকতে হয়, এতে যাত্রীদেরও ভোগান্তি বাড়ে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সড়ক দখল করে বসেছে সিরাজগঞ্জের শালুয়াভিটা হাট, সড়কে দীর্ঘ যানজট।

Update Time : ১১:১৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬