Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১ পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৫৪ Time View

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় মোট ১৬ হাজার ৮৪১টি পরিবার এ সহায়তা পাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছয়টি ইউনিয়নের মধ্যে রামকৃষ্ণপুর ইউনিয়নে ২,১২৯টি, সলঙ্গা ইউনিয়নে ২,৭৬০টি, হাটিকুমরুল ইউনিয়নে ৩,৩৬১টি, নলকা ইউনিয়নে ৩,২০০টি, ঘুড়কা ইউনিয়নে ২,৮৯১টি এবং ধুবিল ইউনিয়নে ২,৫০০টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত চাল ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। সেগুলো সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসক ও প্যানেল চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল উত্তোলন ও বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে এ চাল বিতরণ করা হবে। তিনি আরও জানান, সরকারের এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সলঙ্গায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১ পরিবার

Update Time : ০৫:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬