Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫০ Time View

আব্দুল আলিম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-এনায়েতপুর-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নাহিদা ইয়াসমিন, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম আজম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল মাসুদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা কামাল, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ঈমান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা বাংলা ভাষার মর্যাদা অর্জন করেছি। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ধারণ করে দেশকে উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশপ্রেম চর্চার গুরুত্ব তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেলকুচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৩:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬