Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জ সিএনজি ফিলিং স্টেশনে হামলা: গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে চালক-যাত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬২ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল মুখ ঢেকে পাম্পে প্রবেশ করে এবং সরঞ্জাম ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনার পর জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটি অচল হয়ে পড়ায় গ্যাসচালিত যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। স্থানীয় সিএনজি চালক মো. শরীফ বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তারা যানবাহন চালাতে পারছেন না। স্টেশনের কর্মচারী মো. শামীম জানান, গভীর রাতে একদল ব্যক্তি আকস্মিক হামলা চালিয়ে যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে দ্রুত সরে যায়।

গেটম্যান আক্তার হোসেন জানান, ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। পরে এসে স্টেশনের ক্ষতিগ্রস্ত অবস্থা দেখতে পান। ভাঙচুর হওয়া সিসিটিভি যন্ত্রপাতি পরিবর্তনের কাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, মালিকপক্ষ ও প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত স্টেশনটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, এখনো মামলা দায়ের করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের পরিচয় স্পষ্ট না হওয়ায় তদন্তে জটিলতা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জ সিএনজি ফিলিং স্টেশনে হামলা: গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে চালক-যাত্রী

Update Time : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬