
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ক্রমেই জোরালো হচ্ছে গণসমর্থন। উপজেলার হাট-বাজার, চায়ের দোকান, গ্রাম-মহল্লা ও জনসমাগমস্থলগুলোতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকলেও সরেজমিনে ঈশ্বরগঞ্জ ঘুরে দেখা যায়, সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষ নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছেন মাজেদ বাবু। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা তাকে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটারদের একটাই প্রত্যাশা আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। অনেকেই মনে করছেন, সৎ নেতৃত্ব ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইঞ্জিনিয়ার মাজেদ বাবুর কোনো বিকল্প নেই।
স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরাও প্রকাশ করেছেন ধানের শীষের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন। তাদের ভাষায়, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এই নেতাই ঈশ্বরগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী।
সার্বিকভাবে, ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষের পক্ষে যে ক্রমবর্ধমান গণজোয়ার তৈরি হয়েছে, তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Reporter Name 
















