Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সালথায় নির্বাচনী সভার যানবাহন আটকে দেয়ার অভিযোগ,  শামা ওবায়েদের উদ্বেগ

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৪ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচনী সভায় অংশ নিতে যাওয়ার পথে সড়কের ওপর বালুর বস্তা ফেলে গাড়ি বহর আটকে পড়ার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ঘটনা সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া এলাকায় ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা বাহিরদিয়া বাজারে অনুষ্ঠিত হচ্ছিল। সভায় যোগ দিতে যাওয়ার সময় রাস্তার ওপর বালুর বস্তা ফেলে গাড়ি বহর আটকে রাখা হয়। পরে নেতাকর্মীরা বালু সরিয়ে গাড়ি বহর নিয়ে সভায় পৌঁছান।

ঘটনার বিষয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকু সাংবাদিকদের বলেন, “আজকে বালুর বস্তা ফেলে রাস্তা বন্ধ করা হয়েছে। এটি আমাদের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগের বিষয়। আমাদের দলের নেতাকর্মীরা স্বাধীনভাবে ভোট চাইতে পারেন, তেমনি অন্য প্রার্থীরাও শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে পারেন। গণতন্ত্রে বিশ্বাস রাখার কারণে আমরা এমন পরিস্থিতি চাই না।

তিনি আরও উল্লেখ করেন, বাহিরদিয়া গ্রামের কোনো জায়গা ব্যক্তিগত সম্পত্তি নয়। এখানে যে কেউ নির্বাচনী বা সামাজিক কর্মসূচি করতে পারে। আমাদের গাড়ি বহর আটকে পড়ার সময় বাজারের দোকানপাট বন্ধ ছিল এবং পানির ব্যবস্থা সীমিত ছিল। এটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। আশা করছি, ভবিষ্যতে সবাই মিলিতভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন।

এ ঘটনায় সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান বলেন, যদি কেউ এমন কাজ করে থাকে, আমরা তা অত্যন্ত দুঃখজনক মনে করি এবং নিন্দা জানাই। আমাদের পক্ষ থেকে এ ধরনের কোনো পরিকল্পনা বা নির্দেশনা দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সালথায় নির্বাচনী সভার যানবাহন আটকে দেয়ার অভিযোগ,  শামা ওবায়েদের উদ্বেগ

Update Time : ০৪:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬