Dhaka ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রেজাউর করিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪৪৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউর করিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের দরগা রোডস্থ কার্যালয় প্রাঙ্গণে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এবং শিবির নেতা শামীম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে মো. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দরগা রোড থেকে শুরু হয়ে মুজিব সড়ক, চৌরাস্তা ও এসএস রোড প্রদক্ষিণ করে বাজার স্টেশন হয়ে পুনরায় দরগা রোড মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে শহীদ মাওলানা রেজাউর করিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রেজাউর করিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ

Update Time : ০২:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬