
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে “তারুণ্য উৎসব” আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে টাইব্রেকারে সিরাজগঞ্জ সরকারি কলেজ ৪-২ গোলে ইসলাম নগর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসাকে হারায়। দ্বিতীয় খেলায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ৩-০ গোলে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ ৪-০ গোলে সলঙ্গা ডিগ্রি কলেজকে হারায়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীসহ ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 















