Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রাজশাহীতে গভীররাতে দূর্বৃত্তের হামলায় আম ব্যবসায়ীসহ আহত ২

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ৩৭৬ Time View

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংগগ্ন বাসতারা পাড়া নিবাসী আম ব্যবসায়ি তারা মিয়ার উপর রাজশাহী রেলস্টেশন সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে৷ এসময় তাকে উদ্ধারে এগিয়ে যাওয়া ২ সন্তানও আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে৷

শনিবার (১৭ আগস্ট) গভীর রাত ১২টায় রেলস্টেশন সংলগ্ন এলাকায় জনসম্মুখে তারা মিয়াকে টেনে হিচড়ে গলায় গামছা জড়িয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় আহত তারা মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তারা মিয়ার ছেলে রুমন ও স্থানীয়রা৷

দূরবৃত্তরা ঘটনার পর তারা মিয়ার বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেন তার আরেক সন্তান রুবেল।

তিনি বলেন,ব্যবসায়িক কাজ শেষ করে আমার বাবা (তারা মিয়া) সাপাহার থেকে ফিরছিলেন,এমন অবস্থায় আমাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দী ফায়সাল,কানা মাসুদ,রনিসহ আরো কয়েকজন শত্রুতার জের ধরে আমার বাবাকে এলো পাতাড়ি পিটিয়ে জখম করে৷

তিনি আরো বলেন,এসময় আমি (রুবেল) আর আমার ভাই রুমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে আমাদের দুই ভাইকেও গুরুতর জখম করে।

অন্যদিকে ওই এলাকার স্থানীশ বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীর স্ত্রী জানান,এই দূর্বৃত্তদের কু প্রস্তাবে রাজী না হওয়ায় আমার বসতবাড়িতে অত্যাচার চালায়। মাদক সেবন করে এসে বাসার সামনে আড্ডা দেয়৷

আইগত ব্যবস্থা গ্রহনের বিষয়ে জানতে চাইলে আহত তারা মিয়ার আরেক ছেলে রুমন বলেন,আমরা সেনাবাহিনী ও পুলিশকে খবর দিয়েছিলাম তারা কেউই সঠিক সমাধান দিতে পারে নি৷ তবে,পরে এক গাড়ি সেনাবাহিনী এসে আমাদের লিখিত অভিযোগ দিতে বলে। আমরা তাদের কথা মতো সকালে থানায় গিয়ে একটি লিখিত দিয়ে আসবো৷

এঘটনায় ওই পরিবারের এক নারীসহ মোট ৪ জন আহত হয়েছে বলে জানায় এলাকাবাসী৷ এর মধ্যে দুইজনের জখমের পরিমান বেশি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের কয়েকজনকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরে নি৷ এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহন চলমান বলে জানানো হয়৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

রাজশাহীতে গভীররাতে দূর্বৃত্তের হামলায় আম ব্যবসায়ীসহ আহত ২

Update Time : ১২:১৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪