Dhaka ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৫৫ Time View

রিয়াজুল হক সাগর, রংপুরঃ
“সমাজ প্রগতির জন্য শিল্প-সাহিত্য” — এই স্লোগানকে সামনে রেখে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রংপুরের ঐতিহাসিক তাজহাট জমিদারবাড়িতে দিনব্যাপী দুই পর্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন কবি, গবেষক ও দৈনিক দেশ জগতের সম্পাদক মাহমুদুল হাসান নেজামী। প্রধান অতিথি ছিলেন লেখক ও সংগঠক এডভোকেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মফিজুল ইসলাম মান্টু, এমদাদুল হক চৌধুরী, মোজহারুল ইসলাম মাজহার, আব্দুল হাদী, এস.কে. মহসিন আলী, আহসান হাবীব রবু, ধ্রুবক রাজ, অহিদুল ইসলাম ও নূর ই এলাহী। প্রধান আলোচক ছিলেন বেগম রোকেয়া কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর মো. শাহ আলম।

প্রথম পর্বের সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফখরুল আনাম বেঞ্জু, সৈয়দা রোকসানা জামান শানু, সাংবাদিক আশরাফ খান কিরণসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাহিত্যকর্মীরা।

প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনে প্রায় চার শতাধিক লেখক ও পাঠক অংশ নেন। অনুষ্ঠানে কবিতা পাঠ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্ত হয় সাহিত্য উৎসব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৩:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫