Dhaka ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

শাজাহানপুরে বারআঞ্জুলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২২১ Time View

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার বারআঞ্জুল যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বারআঞ্জুল বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।

বিএনপি নেতা নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান, প্যালেন চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী, যুগ্ম আহ্বায়ক রেজাউল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও তোরাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মুরাদ মেম্বার, উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান, ফরহাদ হোসেন ও মমিন প্রমুখ।

এছাড়াও বারআঞ্জুল যুব উন্নয়ন সংগঠনের আব্দুল কাইয়ুম, সবজি, আরাফাত, জয়, রাসেল ও মাহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র বক্তব্যে আবুল বাশার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশ ও গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য রক্ষায় সহায়ক হবে।

উদ্বোধনী খেলাকে ঘিরে মাঠে ও এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে পারতেখুর একতা যুব সংঘকে ২ গোলে পরাজিত করে জয় লাভ করে নয়মাইল স্পোর্টিং ক্লাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

শাজাহানপুরে বারআঞ্জুলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Update Time : ০৭:৫৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫