Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে ‘বিসিক শিল্প পার্ক’ এ প্লট বরাদ্দ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৬৩২ Time View

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে বহুল প্রতীক্ষিত “বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ” এর প্লট বরাদ্দপত্র বিতরণ  কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এসময় ৭২ জনের মাঝে প্লট প্রদান করা হয়। এতে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবেবলে আশা করা হচ্ছে।

 বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়ের এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম।

এসময়ে অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ  সাইদুর রহমান বাচ্চু।

স্বাগত বক্তব্যে সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম বলেন, শিল্পায়নের মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধ করাই ছিল সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক নির্মাণের উদ্দেশ্য। এছাড়াও বেকারত্ব হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের পরিবেশ সৃষ্টি করাও ছিল লক্ষ্য। এই শিল্প পার্কে ৮২৯টি প্লটের পরিকল্পনা ছিল, সবগুলোই প্রস্তুত করা হয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তারা প্লট বরাদ্দ পেয়েছেন।

বরাদ্দপত্র পাওয়ার পর ইজারা গ্রহীতার করণীয় সম্পর্কে বিসিক শিল্প পার্কের প্রধান মোঃ সাজিদুল ইসলাম বলেন, বিসিক ১৯৫৭ সালে যাত্রা শুরু করে। সারাদেশে ৮৩টি শিল্প নগরী রয়েছে, যার মধ্যে সিরাজগঞ্জ অন্যতম। নির্ধারিত সময়ে ডাউনপেমেন্ট, সার্ভিস চার্জ পরিশোধ না করলে, অনুমোদিত লে-আউট মানা না হলে, ৫ বছরের বেশি শিল্প কারখানা বন্ধ থাকলে বা আবাসিক কাজে ব্যবহার করলে প্লট বরাদ্দ স্থগিত করা হতে পারে। এছাড়াও মোবাইল টাওয়ার স্থাপন করা যাবে না, করলে প্লট বরাদ্দ বাতিল করা হবে।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঢাকার কাছাকাছি জেলা সিরাজগঞ্জ হলেও এখানে শিল্পায়ন তেমন হয়নি, অথচ পাশের জেলা বগুড়ায় হয়েছে। এটি বিসিকের সবচেয়ে বড় পার্ক সিরাজগঞ্জে। অধিকাংশ উদ্যোক্তা এই জেলার বাসিন্দা। সিরাজগঞ্জ এখন শিল্প পার্কের জন্য উপযুক্ত।রেলপথ, সড়কপথ ও নদীপথ – সব যোগাযোগ ব্যবস্থা ভালো। যারা প্লট বরাদ্দ পেয়েছেন, তাদের দ্রুত কার্যক্রম শুরুর অনুরোধ করছি।

রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ বলেন, আজকের দিনটি আমাদের জন্য এক আনন্দের দিন। আজকের দিনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। অনেক কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে। সবার আবেগকে কাজে লাগিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত। বিসিকের জিডিপিতে ১১ ভাগ অবদান রয়েছে।

উল্লেখ্য, যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী ও পশ্চিম মোহনপুর এবং কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া, বেলুটিয়া ও মোড়গ্রাম মৌজার মোট ৪০০ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়। ৭১৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ধরা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক

সিরাজগঞ্জে ‘বিসিক শিল্প পার্ক’ এ প্লট বরাদ্দ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

Update Time : ০২:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫