Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, তাড়াশে বিক্ষোভ পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তাড়াশে যুবদল নেতা মাসুমের অর্থায়নে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত সলঙ্গায় ১,৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে জমজমাট নৌকা বাইচ, ফুলজোড় নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল বেড়ার পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মী-সমর্থকেরা এনায়েতপুরে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সনদ বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুপিটারের গণসংযোগ চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: পর্যটনমন্ত্রী বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে কমিউনিটি ক্লিনিকে মা ও শিশু বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৪০৯ Time View

সাইদুল ইসলাম আবির:

সিরাজগঞ্জের রায়গঞ্জে কমিউনিটি ক্লিনিকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) ইউনিসেফ এর সহযোগিতায় ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জঞ্জালী পাড়া কমিউনিটি ক্লিনিকে মা ও শিশু বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  উঠান বৈঠকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিমুল ইহসান তৌহিদ মা ও শিশু বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও বিভিন্ন স্বাস্থ্য সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, রায়গঞ্জের সকল গর্ভবতী মাকে একটি নিয়মিত নিয়ন্ত্রিত মনিটরিং সিস্টেমে কিভাবে আনা যায় এ বিষয়ে আলোচনার পাশাপাশি বলেন, গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।প্রতিটি প্রসব পরিকল্পনা যেন প্রাতিষ্ঠানিক হয়ে থাকে কোনমতেই বাড়িতে অদক্ষ দাই দ্বারা প্রসব করানো যাবে না। গর্ভকালীন বিপদ চিহ্ন ও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাদের সামনে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা: বেলাল হোসাইন। 

স্বাস্থ্য পরিদর্শক সার্বিক মজিবর রহমান,সাবেক স্বাস্থ্য পরিদর্শক জীবন কুমার সুর, সিএইচসিপি সেলিম রেজা, স্বাস্থ্য সহকারী নজরুল ইসলাম, অত্র সিসির ভুমিদাতা মোছা: সামসুন্নাহার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে গর্ভবতী মায়েদের বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা- রক্তের হিমোগ্লোবিন পরিমাপ ,ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস, ইউরিন টেস্ট, রক্তচাপ পরিমাপ সহ ওজন, উচ্চতা পরীক্ষা করা হয় ও আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ট্যাবলেট প্রদান করা হয়।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স শামীমা ইয়াসমিন জানান এ উঠান বৈঠকে মোট ২৫ জন গর্ভবতীকে বিশেষ সেবা প্রদান করা হয়।

পাশাপাশি ৫৬ জন ৩০ উর্ধ্ব  মহিলাদের জরায়ুর মুখ ও স্তন পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজন ভায়া  পজেটিভ ও একজন সিবিই পজেটিভ হয়।  ৫১ জন রোগীর কফ পরীক্ষা করা হয় এর মধ্য একজনের যক্ষার জীবাণু ধরা পড়ে। শেষে সকলকে পরীক্ষাগুলোর রিপোর্ট প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, তাড়াশে বিক্ষোভ

রায়গঞ্জে কমিউনিটি ক্লিনিকে মা ও শিশু বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

Update Time : ০১:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪