তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সামাজিক, শিক্ষাবান্ধব ও অরাজনৈতিক সংগঠন ‘তালম স্টুডেন্টস’ এসোসিয়েশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ মে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামত ও প্রশাসনিক বোর্ডের অনুমোদনের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. মামদুদ সরকার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সঞ্চালক ও সংগঠক মো. জাকারিয়া হোসেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রানা আহমেদ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), আনোয়ার হোসেন (রাজশাহী কলেজ) ও বায়েজিদ (রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ); যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ারেস মোল্লা; দপ্তর সম্পাদক শাকিল আহমেদ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়); শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মশিউর রহমান (রাজশাহী বিশ্ববিদ্যালয়); উপ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক করুনা খাতুন কনিকা (বগুড়া নার্সিং কলেজ); আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সাব্বির সরকার; ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা; ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক হৃদয় সরকার; উপ-ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান; প্রচার সম্পাদক সবুজ আলম,কোষাধ্যক্ষ শাকিল সরকার এবং নারী শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নী জাহান। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করা হয়।
ই-মেইল: swadesherkhobor@gmail.com