নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৭নং নলকা ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা ও নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাজহারুল ইসলাম (জুয়েল)। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহানুভবতা ও মানবকল্যাণের এক অনন্য শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত শিক্ষা মানুষের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, পবিত্র এই ঈদে আমি ৭নং নলকা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ তায়ালা সকলের কোরবানি কবুল করুন এবং আমাদের দেশ ও জাতিকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দিন। মাজহারুল ইসলাম (জুয়েল) দীর্ঘদিন ধরে নলকা ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। তিনি নলকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, মুরাদপুর ফাজিল সিনিয়র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এবং দাদপুর জি.আর ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ই-মেইল: swadesherkhobor@gmail.com