শফিউল আযম, বিশেষ প্রতিবেদকঃ
পাবনার বেড়া উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহয়োগীতায় ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ সমাপনী দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।বৃহস্পতিবার (২১মে) দুপুরে বেড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯ মে (মঙ্গলবার) সকালে বেড়া উপজেলা রাজস্ব প্রশাসনের (এসিল্যান্ড) আয়োজনে উপজেলা চত্বরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয়ভাবে এই মেলার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল: সকাল ৯:৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০:০০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। সকাল ১০:৩০ মিনিট: ভূমিসেবা ও নাগরিক অধিকার নিয়ে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১:০০ মিনিট: আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ সেমিনার। সকাল ১১:৩০ মিনিট: শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা। দুপুর ১:০০ মিনিট: স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস কনফারেন্স।
উল্লেখ্য, ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে ২০২৬ তারিখে সমাপনী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। মেলা চলাকালীন প্রতিদিন দিনব্যাপী গণশুনানি এবং বিভিন্ন স্টলে সরাসরি ভূমিসেবা ও পরামর্শ প্রদান করা হবে।
মেলায় প্রাপ্ত সেবা ও মূল লক্ষ্যসমূহ:এবারের ভূমি সেবা মেলায় মূলত প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে। মেলা থেকে নাগরিকরা যেসব সেবা ও সুবিধা পেয়েছেন, ডিজিটাল সেবা: অনলাইন ভূমিসেবা সিস্টেম (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের সরাসরি উদ্বুদ্ধকরণ ও প্রযুক্তিগত সহায়তা।
স্মার্ট কর প্রদান: ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা এবং দ্রুত রাজস্ব আদায়। স্পট সার্ভিস: মেলা প্রাঙ্গণে উপস্থিত নাগরিকদের সরাসরি ও তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান। অভিযোগ প্রতিকার: নাগরিকদের যেকোনো অভিযোগ গ্রহণ এবং মেলাতেই তার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। মস্বচ্ছতা ও জবাবদিহিতা: দালাল ও দুর্নীতিমুক্ত, সম্পূর্ণ নাগরিকবান্ধব, দক্ষ ও টেকসই ভূমি প্রশাসন গড়ে তোলা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি- উপজেলা নিবাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, "ডিজিটাল ভূমি সেবার সুফল এখন সাধারণ মানুষের দোরগোড়ায়। দালালের দৌরাত্ম্যমুক্ত ও সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যেন সাধারণ মানুষ সেবা পেতে পারেন, সেটাই এই মেলার মূল উদ্দেশ্য।" সমাপনী অনুষ্ঠানে বেড়া শিল্পকলা একাডেমীর শিল্পীগণ সঙ্গী নৃত্ব পরিবেশন করেন।
ই-মেইল: swadesherkhobor@gmail.com