কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত এ সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ়করণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিম রেজা। তিনি বলেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জনাব রবিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ নাজমুল হাসান তালুকদার রানা। তিনি দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস সালাম।
সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ই-মেইল: swadesherkhobor@gmail.com