প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ২:৪৬ পি.এম
সলঙ্গায় দই উৎপাদনে অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ রায়গঞ্জের সলঙ্গা বাজারে দই উৎপাদনে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং মোড়কবিহীনভাবে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে এভার গ্রীন দই মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা এবং আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, ভোক্তার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও র্যাব-১২ সহযোগিতা করে। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি আরও জোরদার করা হবে।
ই-মেইল: swadesherkhobor@gmail.com
ই পেপার