রায়গঞ্জ প্রতিনিধি :
ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলী হায়দার আব্বাসীকে সভাপতি, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি গোলাম মুক্তাদীরকে সাধারণ সম্পাদক এবং ইনকিলাবের প্রতিনিধি নাজমুল হাসান তালুকদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আতিক মাহমুদ আকাশ সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব আলী হায়দার আব্বাসী সঞ্চালনা করেন।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পুরাতন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংহতি ও ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ই-মেইল: swadesherkhobor@gmail.com